ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম: একদিনে ৯ শিশুর মৃত্যু, বেশি মৃত্যু ঢাকায় দেশে ১০০০-৫০০ টাকার নোট নিয়ে সতর্কবার্তা জারি জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন ওয়াসার পানি নিয়ে অসন্তোষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকাসহ সারাদেশে কালবৈশাখী ঝড়ের শঙ্কা দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণগাঁও ও নন্দীপাড়া রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ত্র কেনা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পরিসরে সম্পর্ক চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২২,  12:51 PM

news image

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র কেনা নয়, নতুন নতুন ক্ষেত্রে বড় পরিসরে সম্পর্ক গড়তে চায় ঢাকা।  শনিবার রাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সাংবাদিকদের এ কথা জানান। সোমবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেদিনই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে তিনি র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানাবেন। র‌্যাবকে অত্যন্ত দক্ষ, কার্যকর ও দুর্নীতিমুক্ত বাহিনী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের ইতিবাচক জবাব থাকা উচিত। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে বাংলাদেশের আগ্রহ কম।

জনগণের কল্যাণ নিশ্চিত করে বাংলাদেশ এসব ক্ষেত্রে যুক্ত হতে চায়। মোমেন বলেন, অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের একটি বড় ব্যবসা। অস্ত্র কেনাকাটার বাইরে দুই দেশ প্রযুক্তি হস্তান্তর, ওষুধ, নীল অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে কাজ করতে পারে। তিনি বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আমন্ত্রণ জানাবে বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সফরে ইন্দো-প্যাসিফিক কৌশল সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল একটি দর্শন মাত্র। এতে যোগ দেওয়ার কিছু নেই। আবার এর সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিমতও নেই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম