ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

অস্ট্রেলিয়ায় ১৭০ রান যথেষ্ট: জেমি সিডন্স

#

স্পোর্টস ডেস্ক

১৭ অক্টোবর, ২০২২,  4:45 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ২৪ অক্টোবর। তার আগে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। রশিদ-মুজিব ও নবীদের অধীনে সম্প্রতি তারা টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন পরাশক্তি। সবশেষ এশিয়া কাপেও এ দলটির বিপক্ষে পাত্তা পায়নি সাকিব বাহিনী। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতেই প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেখানে সবশেষ ম্যাচে ১৭৩ রান নিয়েও জয় পায়নি টাইগাররা। তবে ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার মাটিতে ২০০ রান করার প্রয়োজন নেই। সাকিবরা যদি ১৬০-১৭০ রান তুলতে পারে তাহলেই ম্যাচ জেতা সম্ভব। এমনটাই জানালেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স।

এ বিষয়ে রবিবার (১৬ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘‘আমার মনে হয় না, এখানে ২০০ দরকার আছে। কালকেও ২০০ দরকার হবে না, বিশ্বকাপেও ২০০ রানের স্কোর খুব একটা জরুরি হবে না। ১৭০-১৮০ এখানে হবে আদর্শ স্কোর। ১৭০ করতে পারলে আমরা খুবই খুশি থাকব। আমাদের বোলিং আক্রমণের জন্য এটা যথেষ্ট হবে। বিগ ব্যাশ দেখেছেন, সেখানে গড় স্কোর ২০০ নয়। খুবই বিরল স্কোর এটা।’ তিনি যোগ করেন, ‘নিউজিল্যান্ডে কেবল একটি স্কোর ছিল দুই’শ ছাড়ানো। ২০০ করা নিয়ে তাই আমাদের ভাবনা নেই। আমরা যদি ১৬০-১৭০ নিয়মিত করতে পারি, আমাদের বোলিং আক্রমণ দিয়ে ম্যাচ হারের চেয়ে জিতবই বেশি।’ সবশেষ সাত ম্যাচে ব্যাটিং অর্ডার নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এবার সেরা একাদশ সাজানোর পালা। আদৌ কী প্রস্তুত সাকিব বাহিনী? নাকি আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও চলবে পরীক্ষা-নিরীক্ষা। এ বিষয়ে সিডন্স বলেন, ‘খুব কাছাকাছি আমরা এখন (ব্যাটিং অর্ডার ঠিক করায়)। আমাদের ভাবনায় আমরা সঠিক আছি বলেই মনে করি। প্রয়োজন এখন কোনো একজনের নিজেকে মেলে ধরার ও বড় স্কোর গড়ার।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম