ঢাকা ১৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানা গেল চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির লালমনিরহাটে ঈদে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩ আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা ছয় জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৪০০ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা অষ্টম, শীর্ষে দিল্লি

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এক-তৃতীয়াংশ কর্মীই যৌন হয়রানির শিকার

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২১,  10:29 AM

news image

অস্ট্রেলিয়ার জাতীয় সংসদের এক-তৃতীয়াংশ কর্মী যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে এক তদন্তে উঠে এসেছে সাবেক কর্মী ব্রিটানি হিগিন্স তার সহকর্মীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলে এই তদন্ত শুরু হয়। তার অভিযোগের পর এ বছরের প্রথম দিকে রাজধানী ক্যানবেরাতে আরও অনেকেই যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তোলেন।

অভিযোগকারীদের বেশিরভাগই নারী। তারা বলেছেন, পার্লামেন্টে তাদের কখনও না কখনও গালমন্দ, যৌন হয়রানি কিংবা কখনও সরাসরি যৌন হামলার শিকার হতে হয়েছে। গত মঙ্গলবার পার্লামেন্টে জমা দেওয়া এ প্রতিবেদনকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। খবর বিবিসি ও রয়টার্সের। এই প্রতিবেদনটি তৈরিতে ১ হাজার ৭২৩ ব্যক্তি ও ৩৩ সংস্থার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এতে জানা গেছে, ৬৩ শতাংশ নারী সংসদ সদস্য নানাভাবে হেনস্তার শিকার হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক নারী এমপি পুরুষ এমপিদের নানা হেনস্তার চিত্র তুলে ধরেন। এ ধরনের যৌন হেনস্তার প্রতিবাদে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ প্রতিবাদ করেছেন। রিপোর্টে যৌন হেনস্তা বন্ধে লিঙ্গ সমতা নিশ্চিতের সুপারিশ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম