ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২১ মার্চ, ২০২৪,  4:54 PM

news image

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়েছে। শক্তিমত্তা আর অর্জন যেকোনো দিক থেকে বিবেচনা করলে অস্ট্রেলিয়ার চেয়ে যোজন যোজন পিছিয়ে আছে বাংলাদেশ। তবুও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করতে প্রস্তুত টাইগ্রেসরা। এদিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার নারী দল এসেছে বাংলাদেশ সফরে। ২০১৪ সালে একবার বাংলাদেশের এসেছিল অস্ট্রেলিয়ার নারী দল।

বাংলাদেশ দল

মুর্শিদা খাতুন, শোভনা মোস্তারি, ফারগানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রিতু মনি, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।

অস্ট্রেলিয়া দল  

অ্যালিসা হিলি (অধিনায়ক), ফোবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, অ্যালানা কিং, কিম গার্থ, মেগান শুট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম