ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৫,  11:33 AM

news image

প্রধানমন্ত্রী বললেন ‘গর্বের দিন’

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচের শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করে বিশ্বে প্রথমবারের মতো কঠোর আইন কার্যকর হয়েছে। নতুন আইনের প্রথম দিনে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ একে আখ্যা দিয়েছেন ‘প্রধানমন্ত্রী হিসেবে এটা গর্বের দিন’। বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, এক্স, স্ন্যাপচ্যাট, কিক, টুইচ, টিকটক, রেডিট থেকে শুরু করে ইউটিউব-সব বড় সামাজিক যোগাযোগমাধ্যমকেই এখন এই আইন বাস্তবায়ন করতে হবে। আইন ভাঙলে অভিভাবক বা শিশুদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তবে প্ল্যাটফর্মগুলো নিয়ম না মানলে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩২ মিলিয়ন মার্কিন ডলার বা ২৫ মিলিয়ন পাউন্ড) পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারে। সরকারের দাবি, এই নিষেধাজ্ঞার মাধ্যমে শিশুদের ক্ষতিকর অনলাইন কনটেন্ট, মানসিক ক্ষতি এবং শোষণ থেকে রক্ষা করা হবে। কিন্তু সমালোচকদের মতে, এই নীতি উল্টো ঝুঁকি বাড়াতে পারে-কারণ তাতে নাজুক অবস্থায় থাকা কিশোররা আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এবং শিশুদের অনিয়ন্ত্রিত, অন্ধকার অনলাইন পরিবেশের দিকে ঠেলে দিতে পারে। বিশ্বের অন্যান্য অনেক দেশই অস্ট্রেলিয়ার এই সাহসী পদক্ষেপটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, যদিও সরকার কীভাবে এই উদ্যোগের সফলতা মূল্যায়ন করবে তা এখনো পরিষ্কার নয়। এদিকে অস্ট্রেলিয়ার কিশোরদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ এই নিষেধাজ্ঞাকে “অপমানজনক” বলে মন্তব্য করেছে, আবার কেউ এটিকে স্বল্পমেয়াদি বিরক্তি মনে করে বলেছে, মানিয়ে নিতে বেশি সময় লাগবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম