ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

অস্কার জিতল ‘ওপেনহাইমার’, সেরা অভিনেতা মারফি, অভিনেত্রী এমা স্টোন

#

বিনোদন ডেস্ক

১১ মার্চ, ২০২৪,  11:04 AM

news image

৯৬ তম অস্কার আসরের সেরা সিনেমা হিসেবে ‘ওপেনহাইমার’-এর নাম ঘোষণা করা হয়েছে। ‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ‘ওপেনহাইমারকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে এটি বায়োপিক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। ‘ওপেনহাইমার’ নির্মাণের জন্য সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কারও পেয়েছেন ক্রিস্টোফার নোলান। এছাড়াও ৯৬ তম অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার উঠেছে কিলিয়ান মারফির হাতে। ‘ওপেনহাইমার’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার প্রথম অস্কার এবং তিনিই প্রথম আইরিশ অভিনেতা যিনি এই পুরস্কার জিতেছেন। ৯৬ তম অস্কার আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতে। ‘পুওর থিংস’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার দ্বিতীয় অস্কার। ‘পুওর থিংস’ সিনেমাতে একজন ব্রিটিশ মহিলার চরিত্রে অভিনয় করেছেন এমা যিনি একটি শিশুর মস্তিষ্ক প্রতিস্থাপনের পরে পুনর্জীবিত হয়েছেন এমা স্টোন ছাড়াও সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্দ্রা হলার (অ্যানাটমি অব আ ফল) এবং কেরি ম্যালিগান (মায়েস্ত্রো)। বাংলাদেশের স্থানীয় সময় আজ সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম