ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল.

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৫,  9:50 PM

news image

অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে রোববার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। শায়রুল কবির বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন অংশ নিতে গিয়ে মির্জা ফখরুল ধুলাবালি কারণে অসুস্থ অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি জানান, আজ হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন, আগের চাইতে অনেকটা সুস্থ রয়েছেন বিএনপির মহাসচিব। চিকিৎসক ও মির্জা ফখরুলের পক্ষ থেকে তাকে দেখতে হাসপাতালে অযথা ভীড় না করতে অনুরোধ জানিয়েছেন। তবে, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম