ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২২,  9:16 PM

news image

তুরস্ক থেকে ঢাকা ফেরার পথে বিমানে অজ্ঞান হয়ে পড়েন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। প্রাথমিক চিকিৎসার পর গতকাল রোববার তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। বিকেল তিনটার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীর ভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন। তিনি বলেন, তুরস্ক থেকে ফেরার পথে পররাষ্ট্রমন্ত্রী ঘুমাতে পারেননি। তুরস্কে ঠান্ডা ছিল,

দুবাইয়ে তাপমাত্রা বেশি ছিল, এসব কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। ঢাকা ফেরার পথে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। চিকিৎসকরা ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পর পররাষ্ট্রমন্ত্রীর অবস্থার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। তবে এখন পররাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে তিনি জানিয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম