ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে লড়াই চালিয়ে যেতে হবে: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২২,  11:42 AM

news image

শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে লড়াই চালিয়ে যেতে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৭ এপ্রিল) সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। শেরেবাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেরে বাংলা ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদী নেতা। তিনি রাজনীতি করতেন গণমানুষের জন্য।

শেরেবাংলার মৃত্যুবার্ষিকীতে সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে জাতিকে মুক্ত করার শপথ নিতে বলেন ওবায়দুল কাদের। জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানের নেতৃত্বেও শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এর আগে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক শোষণ ও বঞ্চনাহীন, প্রগতিশীল, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক দেশ গঠনে আজীবন সংগ্রাম করে গেছেন। শেরেবাংলা এ কে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্রিটিশবিরোধী আন্দোলনেও তার অবদান ছিল। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন। তিনি রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কাছে শেরেবাংলা (বাংলার বাঘ) নামে পরিচিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম