ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা হোয়াইট হাউজে প্রবেশ নিষেধ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তিন সংবাদমাধ্যমের মামলা শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল এশিয়ান গেমসে পদক জেতা হলো না বাঘিনীদের ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির

অলিম্পিকে বিশ্বরেকর্ড ভেঙে তৃপ্ত দুপ্লান্তিস

#

স্পোর্টস ডেস্ক

০৭ আগস্ট, ২০২৪,  4:58 PM

news image

স্তাদে দে ফ্রান্সে থাকা দর্শকদের হতাশ করেননি আরমান্দ দুপ্লান্তিস। অলিম্পিকের মঞ্চে ঠিকই পোল ভল্টে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন এই সুইডিশ। গত এপ্রিলেই ৬.২৪ মিটার লাফ দিয়ে রেকর্ড গড়েন দুপ্লান্তিস। এবার অলিম্পিকে ৬.২৫ মিটার উচ্চতা নিয়ে সোনা জেতেন তিনি। পূরণ করেন শৈশবের স্বপ্ন। যুক্তরাষ্ট্রের স্যাম কেনড্রিকস রূপা ও গ্রিসের এমানুইল কারালিস পান ব্রোঞ্জ। নবমবারের মতো পোল ভল্টে বিশ্বরেকর্ড ভেঙে দুপ্লান্তিস বলেন, 'আমি আর কী বলতে পারি। আমি কেবল অলিম্পিকে বিশ্বরেকর্ড ভাঙলাম, যা একজন পোল ভল্টারের জন্য সম্ভাব্য সবচেয়ে বড় মঞ্চ। অলিম্পিকে বিশ্ব রেকর্ড ভাঙাটা শৈশব থেকেই আমার সবচেয়ে বড় স্বপ্ন এবং সবচেয়ে উন্মাতাল দর্শকের সামনে তা করতে পেরেছি আমি।' 'আমার পক্ষে যতটা সম্ভব ছিল, আমি নিজের চিন্তাটা পরিষ্কার রাখার চেষ্টা করেছি। দর্শক উন্মাতাল হয়ে গিয়েছিল। এত শব্দ হচ্ছিল যে আমার কাছে মনে হয়েছে, এটা আমেরিকান কোনো ফুটবল ম্যাচের মতো। এক লাখ ধারণক্ষমতার স্টেডিয়ামে (প্রতিযোগিতায় নামার) নামার অভিজ্ঞতা আমার খুবই কম। কিন্তু আমি এভাবে আকর্ষণের কেন্দ্রে কখনোই ছিলাম না। সবাই আমাকে যে শক্তিটা জোগাচ্ছিল, আমি শুধু সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি। তারা আমাকে অনেক শক্তি জুগিয়েছে, এটা কাজে লেগেছে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম