ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

অভয়নগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২২,  4:50 PM

news image

যশোরের অভয়নগর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহীর পবা উপজেলার বড়গাছি গ্রামের আকরাম আলীর ছেলে সুবিদ আলী (৫৫) এবং একই এলাকার রাজা মণ্ডলের ছেলে কুবাদ মণ্ডল (৬৫)।

বাসের যাত্রীরা জানান, মোংলায় পিকনিক শেষে রাজশাহী ফিরছিলেন তারা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে সেখানে এশার নামাজের জন্য বাসটি থামানো হয়। এ সময় কয়েকজন যাত্রী নামাজ পড়ার উদ্দেশ্যে বাস থেকে নেমে মহাসড়ক পার হওয়ার সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস আবিদ আলী ও কুবাদ আলীকে চাপা দিয়ে চলে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিকের বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী রূপসা পরিবহনের (যশোর-ব-১১-০১৯৬) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। যশোর নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এশার নামাজ পড়ার জন্য বাস থেকে নেমে দুজন মহাসড়ক পার হচ্ছিলেন। ওই সময় রূপসা পরিবহন চাপা দিলে তাদের মৃত্যু হয়। তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে, গাড়িচালক ও হেলপার পালিয়ে গেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম