ঢাকা ০৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে

অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন

#

বিনোদন প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৪,  2:58 PM

news image

টিভি নাটকের জনপ্রিয় মুখ আফরোজা হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার ভোর ৬টায় রাজধানীর কল্যাণপুরে নিজের বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। শোক প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আপা, আমি এখন তিনবেলা ফোনে কার সঙ্গে কথা বলব? আমাকে কে সাহস দিবে গো? তোমার সন্তান নাঈমকে আমি কী বলে সান্তনা দিব গো? আমি টাঙ্গাইলে, এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না। তুমি যাও, আমি আসতেসি গো আপা।’ এদিকে, ২০২২ সালের সেপ্টেম্বরে জরায়ুর ক্যানসার ধরা পড়ে আফরোজা হোসেনের। তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মেরুদণ্ডের হাড়ে। চিকিৎসার জন্য ভারতেও নেওয়া হয়েছিল তাকে। গত বছরের শেষদিকে কিছুটা সুস্থ বোধ করলেও, অবশেষে মরণব্যাধির কাছে হার মানতেই হলো এই অভিনেত্রীকে। উল্লেখ্য, বয়স্ক শিক্ষাকে আনন্দময় করে তুলতে ইউনেস্কো ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় নাট্যজন মামুনুর রশীদ নির্মাণ করেছিলেন ‘আনন্দ পাঠ আসর’ নামের একটি ধারাবাহিক নাটক। এটিই ছিল আফরোজার প্রথম নাটক। এরপর তিনি মামুনুর রশীদেরই ‘ঠ্যাটারু’ নাটকে অভিনয় করেন। পরে জাহিদ হাসান, মাহফুজ আহমেদসহ আরও অনেকের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়াও অনন্য মামুনের ‘আবার বসন্তে’ সিনেমাতেও কাজ করেন আফরোজা হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম