ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

অভিনেতা জামালউদ্দিন আর নেই

#

বিনোদন প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৪,  11:14 AM

news image

টেলিভিশন ও মঞ্চনাটকের জনপ্রিয় অভিনেতা জামালউদ্দিন হোসেন আর নেই। তিন সপ্তাহ ধরে কানাডার হাসপাতালে ভর্তি ছিলেন জামালউদ্দিন। কানাডার স্থানীয় সময় (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন স্বপ্নলোকের নাট্য নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম। যুক্তরাষ্ট্রর আটলান্টা থেকে কানাডার ক্যালগিরিতে ছেলে তাশফিন হোসেনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন টেলিভিশন ও মঞ্চ নাটকের একসময়ের ব্যস্ত এই অভিনয়শিল্পী। হঠাৎ অসুস্থবোধ করলে ছেলে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তাঁর ইউরিন ইনফেকশনের খবর জানায়। পরে নিউমোনিয়ায় আক্রান্ত হলে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অবস্থার অবনতিতে নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখান থেকে আর ফেরা হলো না এই অভিনেতার। মুত্যুর সময় পাশে ছিলেন অভিনেতার স্ত্রী অভিনেত্রী রওশন আরা ও ছেলে তাশফিন হোসেন।  আজ শনিবার জোহর নামাজের পর কানাডার ক্যালগিরির আকরাম জুমা জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে রকি মাউন্টেন সংলগ্ন কক্রেন শহরের মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে জানিয়েছে অভিনেতার ছেলে তাশফিন হোসেন। একুশে পদকপ্রাপ্ত এই নাট্যজন একাধারে ছিলেন অভিনেতা, নাট্যকার-নির্দেশক ও নাট্য সংগঠক। পেশাগত জীবনে তাঁর আরও এক পরিচয়, তিনি প্রকৌশলী।  সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন। তবে গত ১৫ বছর অভিনয়ে একেবারে অনিয়মিত ছিলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম