ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

অভয়নগরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০২৩,  5:02 PM

news image

যশোরের অভয়নগর উপজেলার সুব্রত মণ্ডল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত সুব্রত মণ্ডল উপজেলার দামুখালি এলাকার বাসিন্দা। তিনি পেশায় মৎস্য ব্যবসায়ী। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে শামীম বলেন,

সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে ভবদহ মৎস্য আড়তে যাচ্ছিলেন সুব্রত মণ্ডল। পথে উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে তার মাথায় গুলি করে পালিয়ে যান। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি। তবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় চরমপন্থিরা জড়িত। তারাই ওই ব্যবসায়ীকে গুলি করতে পারে বলে মন্তব্য করেন ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম