ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

#

ফয়জুল ইসলাম

১৭ নভেম্বর, ২০২১,  6:58 PM

news image

ঢাকার সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক কিলোমিটার ব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। গতকাল বুধবার (১৭ নভেম্বর) সারাদিন ব্যাপী পরিচালিত অভিযানে আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে আনুমানিক ৫০০ বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করা হয়। এব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম জানান, আজ (বুধবার) সকাল থেকে শুরু করে আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ সংলগ্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে।  এখানে একটি অবৈধ চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ ভাবে নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করেছে। আমরা আজকের অভিযানে আনুমানিক এক কিলোমিটার ব্যাপী পাঁচশত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। এসময় অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলো জব্দ করা হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-কর্মকর্তা সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ। অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ  রবিউল এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম