ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

অবৈধ গ্যাস ব্যবহারে জিরো টলারেন্স গ্রহণ পেট্রোবাংলার

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৫,  6:17 PM

news image

অবৈধভাবে গ্যাস ব্যবহার এবং বিনা অনুমতিতে অতিরিক্ত চুলা বা গ্যাস সরঞ্জাম ব্যবহার বন্ধের বিষয়ে জিরো টলারেন্স গ্রহণ করেছে পেট্রোবাংলা। রবিবার (১২ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।  বার্তায় বলা হয়, দুষ্কৃতিকারীরা অবৈধ উপায়ে পাইপলাইন ছিদ্র করে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছে। অন্যদিকে, অনেক গ্রাহক অনুমতি না নিয়ে অতিরিক্ত চুলা বা গ্যাস সরঞ্জাম ব্যবহার করছে। এই ধরনের অবৈধ কাজের জন্য গ্যাস আইন, ২০১০ অনুযায়ী শাস্তি হিসেবে জেল ও জরিমানা আদায়ের বিধান আছে। একই সঙ্গে, অবৈধভাবে গ্যাস ব্যবহার হওয়া কারখানা বা বাসার মালিক ও জমির মালিকের বিরুদ্ধেও বিদ্যমান আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় এজাহার দায়েরসহ মামলা করার বিধান আছে। আরও বলা হয়, অবৈধ গ্যাস ব্যবহার বন্ধের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে পেট্রোবাংলার অধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলো নিয়মিত মোবাইল কোর্টসহ বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছে। কোনো কারখানা বা বাড়িতে অবৈধ গ্যাস ব্যবহার পাওয়া গেলে গ্যাস ব্যবহারকারীসহ কারখানা ও জমির মালিকের বিরুদ্ধে সরকারের প্রচলিত আইনে জেল ও জরিমানা আদায় করা হচ্ছে। বার্তায় আরও উল্লেখ করা হয়, অবৈধ উপায়ে সংযোগ গ্রহণ করে গ্যাস ব্যবহার কিংবা অনুমোদন না নিয়ে অতিরিক্ত চুলা বা গ্যাস সরঞ্জাম ব্যবহার হতে বিরত থাকার জন্য সব শ্রেণির নাগরিকদের অনুরোধ জানানো হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম