ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

অবৈধভাবে চাল মজুদদারদের জেলে দিতে বললেন খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৪,  8:34 PM

news image

অবৈধভাবে চাল মজুতদারদের মজুতের সমপরিমাণ জরিমানা করতে হবে, অথবা মামলা করে জেলে দিতে হবে। নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়া যাবে না। মজুদদাররা যে দলেরই হোক না কেন, যার আত্মীয়ই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, এরআগে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের সুযোগ নিয়ে দাম বাড়িয়ে ছিল অসাধু কিছু ব্যবসায়ীরা। এরপর থেকে সারাদেশে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন মাঠে নেমে কাজ করছে। এখনও সেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ চালের দাম বাড়ালে সেটা বরদাসত করা হবে না। আলোচনা সভায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম