ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সিরিজ জয়ের পর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় ইংল্যান্ড কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩২৭ কোটি টাকা উত্তোলন হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় হেলপার নিহত স্পেনের আরেকটি ক্লাব কিনতে যাচ্ছেন মেসি যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান মুন্সীগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত

অবসরে পাঠানোর কারণ জানেননা বিদায়ী তথ্য সচিব

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২২,  9:12 PM

news image

মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই অবসরে পাঠানো তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বলেছেন, আমাকে অবসরে পাঠানোর কারণ জানি না। তবে সরকার চাইলে যেকোনো সময় যে কাউকে অবসরে পাঠাতে পারেন। সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে সচিব নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান মকবুল হোসেন। তিনি বলেন, জীবনে কখনো নীতি-নৈতিকতার সঙ্গে আপস করেননি।

আমি বিচারের কাঠগড়ায় দাঁড়াতে যেকোনো সময় প্রস্তুত আছি। এসময় তার বিরুদ্ধে ওঠা সরকার বিরোধীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মকবুল হোসেন দাবি করেন, ‘তারেক রহমানকে আমি সরাসরি কখনও দেখিওনি।’বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কোনো বিষয় যদি আপনাদের কাছে আসে তাহলে পত্রিকায় প্রকাশ করবেন এবং খুঁজে বের করে প্রশ্ন করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম