ঢাকা ০৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
লাভ ইউ ফ্রান্স, স্যালুট!’ হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু বামনা বিএনপির প্রাণপুরুষ জাহাঙ্গীর হোসেনের নীরবতা: ‘আলোর দিশারী’ যখন নেপথ্যে অবশেষে বেড়ে গেল বিদ্যুতের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ একটা মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১ দেশের প্রত্যেক নাগরিককে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপিকর্মীর মৃত্যু রামিসা হত্যাকাণ্ড : আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার

অবসরের ইঙ্গিত দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৩,  11:51 AM

news image

আইসিসির যেকোনো মেগা আসর মানেই যেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের চোখ ধাঁধানো পারফরম্যান্স। ২০১৫ বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২৩ বিশ্বকাপেও ভেলকি দেখাচ্ছেন তিনি। বয়সের ভিড়ে বৈশ্বিক আসরেও ধার কমেনি রিয়াদের ব্যাটে। বিশ্বমঞ্চে নিজেদের সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও পেয়েছেন নৈপুণ্যে সাজানো এক সেঞ্চুরি। আর রিয়াদের শতকে বড় হারের লজ্জা এড়িয়েছে বাংলাদেশ। এবার বৈশ্বিক এ টুর্নামেন্ট থেকেই অবসরের ইঙ্গিত দিয়েছেন দ্য সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ। বৈশ্বিক ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াদের দাবি, এটিই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে। কেননা, ২০২৭ বিশ্বকাপে তার বয়স হবে ৪১ বছর। ওই সময়ে তার খেলা চালিয়ে যাওয়া স্বাভাবিক নয়। আইসিসির ভিডিওতে রিয়াদের ভাষ্য, দেশের হয়ে অনেকদিন ধরেই খেলছি আমি। ২০০৭ সালে আমার অভিষেক হয় বাংলাদেশের জার্সিতে। এরপর অনেক সময় হয়ে গেল আমি খেলছি, আইসিসি ইভেন্টে চারটি সেঞ্চুরি করতে পারায় আসলে আমি নিজেকে ভাগ্যবানই মনে করি। দ্য সাইলেন্ট কিলার যোগ করেন, সত্যি কথা বলতে এটাই আমার শেষ বিশ্বকাপ। এরপর বাংলাদেশের হয়ে আমি আর কতদিন খেলতে পারবো, তা নির্ভর করছে আমার শরীর এবং পারফরম্যান্সের ওপর। তবে খুব তাড়াতাড়ি হোক বা আরও কিছু সময় পরেই হোক, আমাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হবে। এদিকে দীর্ঘ সময় ধরেই বাংলাদেশের ক্রিকেটে আস্থার নাম পঞ্চপাণ্ডব। তাদেরই একজন রিয়াদ। তাদের মধ্যে আগেই চলে গিয়েছেন মাশরাফী। তবে এরপর কি হবে, তা নিয়েও শঙ্কা আছে। তরুণদের নিয়ে রিয়াদের আশাবাদ, ক্রিকেট সামনে এগিয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেটও সামনে এগিয়ে যাবে, আমাদের ড্রেসিংরুমে মোস্তাফিজ, তাসকিন, মিরাজরাই হবে সিনিয়র ক্রিকেটার, ভবিষ্যতে ওরাই হবে বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম