ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২৪,  1:40 PM

news image

ফের রাজনীতিতে আলোচনায় ‘কিংস পার্টি’। নির্বাচনের আগে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ক্রিকেটার সাকিব আল হাসান ‘কিংস পার্টি’ করতে চেয়েছিলেন-এমন খবর সামনে আসতেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোরজোড়। মূলত দৈনিক সমকালের এক প্রতিবেদনের পর জাতীয় নির্বাচনের দুই মাসেরও বেশি সময় পর বিষয়টি আলোচনায় এলো। সাকিবের ‘কিংস পার্টি’তে যোগদান প্রসঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, মিডিয়া থেকে এ ব্যাপারটি শুনেছেন। এ সম্পর্কে কিছু জানতেন না বলেও মন্তব্য করেন আ.লীগের সাধারণ সম্পাদক।  ওবায়দুল কাদের বলেন, ‘বিষয়টা মিডিয়ায় দেখেছি। এ সম্পর্কে আমার কিছু জানা ছিল না। সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে নির্বাচন করেছে, জয়লাভ করেছে। দলের কাছে নমিনেশন চাওয়ার সময় তিনি দলের প্রাথমিক সদস্য হন। তার আগে তো সাকিব আমাদের দলের কেউ ছিল না।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই প্রসঙ্গে আরও বলেন, ‘নমিনেশন যখন চায় তখন তো তাকে প্রাথমিক সদস্যপদ দিতে হবে। সেভাবে আমরা মনোনয়ন দিয়েছি, তিনি এমপি হয়েছেন। এর আগের বিষয়ে আমি কিছুই জানি না।’ ‘কিংস পার্টি’তে যোগদান প্রসঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এইসব নিউজ পুরনো জিনিস নিয়ে কে আছে?  মন চাইলে করেন (নিউজ), না চাইলে না করেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম