ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক বরিশালে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ৬ মাসের শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের ৪৮-৪৭ ভোটে নাকচ ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

অবশেষে মুখ খুললেন শেখ হাসিনা

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৪,  2:51 PM

news image

দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে অসহযোগ আন্দোলনের পর ছাত্র-জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা।এরপর সামরিক বিমানে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। দেশ ছাড়ার পর এতোদিন চুপ ছিলেন। অবশেষে শেখ হাসিনার প্রথম কোনো বক্তব্য প্রকাশ্যে এলো। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনও ক্ষমতায় থাকতে পারতাম।   

হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু আমি তার অনুমতি দিইনি। শেখ হাসিনা আরও বলেছেন, আমি এখনো দেশে থাকলে আরও অনেকে প্রাণ হারাতো, আরও অনেক সম্পদ নষ্ট হতো। এছাড়া বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ইনশাআল্লাহ, শিগগিরই আমি দেশে ফিরছি। এই পরাজয় আমার কিন্তু এই বিজয় জনগণের।

তিনি আরও বলেছেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি, আপনারা আমার শক্তি ছিলেন। এরপর আপনারা আমায় চাননি, আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি।   শেখ হাসিনা আরও বলেন, আমার কর্মীরা সেখানে যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে।  এছাড়া তার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি, আমার কথা বিকৃত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম