ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

অবশেষে মারা গেলেন হিথ স্ট্রিক

#

স্পোর্টস ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২৩,  6:55 PM

news image

সপ্তাহখানেক আগেই হিথ স্ট্রিকের মৃত্যুর গুজব ওঠেছিল। যদিও গুজবের কিছুক্ষণ পরই জানা যায়, বেঁচে আছেন তিনি। তবে এবার আর গুজব বা গুঞ্জন নয়, না ফেরার দেশে চলেই গেলেন স্ট্রিক। কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে ৪৯ বছর বয়সে চলে গেলেন জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার। হিথ স্ট্রিকের স্ত্রী নাদিনে স্ট্রিক এক ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেছেন। জিম্বাবুয়ের সংবাদমাধ্যম হেরাল্ডকে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা ডেনিসও। মরণব্যাধি রোগ ক্যানসার বাসা বেঁধেছিল ৪৯ বছর বয়সী স্ট্রিকের শরীরে। তাই গত কয়েকমাস জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন এই পেসার। তার বাবা ডেনিস বলেন, 'কিছুদিন ধরে হিথের স্বাস্থ্য ভালো ছিল। প্রায় ছয় মাস ক্যানসারের সঙ্গে লড়াই করেছে সে। রাত ১টার দিকে মারা গেছে সে।' এর আগে গত ২৩ আগস্ট বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ স্ট্রিকের মৃত্যুর খবরটি দিয়েছিলেন তার এক সময়কার সতীর্থহেনরি ওলোঙ্গা। মৃত্যুর খবর না বুঝে ছড়ানোয় মিডিয়ার সামনে ক্ষমা প্রার্থনাও করেছিলেন তিনি। গত মে মাসে হিথ স্ট্রিকের শরীরে ক্যান্সার ধরা পড়ে। কোলন ও লিভার ক্যান্সারে আক্রান্ত স্ট্রিককে চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়। তখনই চিকিৎসকরা জানিয়েছিলেন, তার বাঁচার সম্ভাবনা ক্ষীণ। ১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে হিথ স্ট্রিকের অভিষেক হয়। জিম্বাবুয়ের জার্সিতে তিনি ১৮৯ ওয়ানডে ও ৬৫টি টেস্ট খেলেছেন। টেস্টে ১৯৯০ রান ও ২১৬টি উইকেট রয়েছে সাবেক এই জিম্বাবুইয়ান অলরাউন্ডারের। একদিনের ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ২৯৪৩ রান ও ২৩৯টি উইকেট। দেশকে ২১টি টেস্ট ও ৬৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন স্ট্রিক। ২০০৫ সালে জিম্বাবুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলেন তিনি। খেলোয়াড়িজীবনের পর কোচিংয়ে নাম লেখান স্ট্রিক। ২০১৪ সালের মে মাসে তিনি বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। ২০১৬ সাল পর্যন্ত তিনি রুবেলদের-মুস্তাফিজতাসকিনদের বোলিং কোচের দায়িত্ব পালন করে। টাইগারদের দায়িত্ব ছেড়ে পরবর্তীতে ব্যাঙ্গালুরের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হন তিনি। ২০২১ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে আইসিসি তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছিল। তবে ৪৯ বছর বয়সী এই ক্রিকেটার সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম