ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

অবশেষে উদ্ধার করা হলো সেই নির্মাণশ্রমিক আবু হাসানকে

#

নিজস্ব প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০২২,  11:22 AM

news image

রংপুরের বদরগঞ্জে ২০ ফুট গভীর টয়লেটের কূপের মধ্যে আটকে থাকা নির্মাণশ্রমিক আবু হাসানকে (২৮) উদ্ধার করা হয়েছে। টানা ১০ ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করা হয়। শনিবার (২২ অক্টোবর) বিকেল তিনটা থেকে দিবাগত রাত ১টার পর্যন্ত চলা অভিযানে সম্পূর্ণ সনাতন পদ্ধতি অবলম্বন করে ওই নির্মাণশ্রমিককে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, আবু হাসানসহ তিন শ্রমিক বদরগঞ্জ পৌর এলাকার বালুয়া ভাটা গ্রামের বাবুল দাসের বাড়িতে টয়লেটের কূপ খননে সকাল থেকেই কাজ করছিলেন। দুপুর আড়াইটার দিকে খনন করা কূপ থেকে উপরে উঠতে গিয়ে বালু ধসে আটকে পড়েন আবু হাসান। বিষয়টি প্রাথমিকভাবে গুরুত্ব না দিয়ে সঙ্গের দুই শ্রমিক চলে যান। পরে বিষয়টি জানাজানি হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৩টা থেকে উদ্ধার অভিযান শুরু করেন। আটকে পড়া নির্মাণশ্রমিক আবু হাসান পৌর এলাকার শাহাপুর মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।

রংপুর ও বদরগঞ্জ থেকে আসা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কূপে আটকে পড়া শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে কাজ করেছে। জীবিত রাখতে ওই শ্রমিককে উদ্ধারের সময় কূপের নিচে অক্সিজেন সরবরাহ করেছে। অভিযান দেখতে ঘটনাস্থলে হাজার হাজার উৎসুক মানুষ ভিড় জমিয়েছিলেন। শেষ পর্যন্ত রাত ১২টা ৫৬ মিনিটে মৃত্যুকূপ থেকে জীবিত অবস্থায় উপরের দিকে তুলে আনা হয় আবু হাসানকে। পরে সেখান থেকে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রংপুর পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপপরিচালক জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাশপিয়া তাসরিন, রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসউদ আলম, বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিবসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ ব্যাপারে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাশপিয়া তাসরিন বলেন, দুর্ঘটনার সংবাদ জানার পর থেকে কূপে আটকে থাকা শ্রমিককে উদ্ধারে সব চেষ্টাই আমরা করেছি। শেষ পর্যন্ত তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন, বালু ধসে মাটির নিচে আটকে পড়েছিল নির্মাণশ্রমিক আবু হাসান। আমরা তাকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করেছি। সনাতন পদ্ধতি অবলম্বন করায় প্রায় সময় লাগলেও উদ্ধার অভিযান সফল হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম