ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

অবকাঠামো উন্নয়নে বাফুফেকে ২.৫ মিলিয়ন ডলার দিচ্ছে এএফসি

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২৫,  5:25 PM

news image

দেশের ফুটবলের স্বার্থে প্রবাসী খেলোয়াড়দের দলে নিতে উঠে পড়ে লেগেছে বাফুফে। সবশেষ হামজার অন্তর্ভুক্তির পর র‍্যাঙ্কিংয়ের সুফল পাওয়ায় বাফুফেকে প্রশংসায় ভাসাচ্ছেন বিদেশি ফেডারেশনের কর্মকর্তারা। এবার অবকাঠামো উন্নয়নে আরও একটি সুখবর পেলো বাংলাদেশ ফুটবল। এএফসি বাজেটে ৬৩ শতাংশ বৃদ্ধি করায় স্টেডিয়াম উন্নয়ন প্রকল্পে ২.৫ মিলিয়ন ডলার পাচ্ছে বাফুফে। যা ব্যয় করবে মাঠ ও স্টেডিয়াম উন্নয়নে। শনিবার (১২ এপ্রিল) মালয়েশিয়ার কুয়ালামাপুরে এএফসি ৩৫তম কংগ্রেসের মধ্য দিয়ে বাংলাদেশ ফুটবলের জন্য নতুন এক দুয়ার উন্মোচন হয়েছে। এর আগে এএফসি থেকে প্রতিবছর ৫ লাখ ডলার অনুদান পেতো বাফুফে। এবার সেই বাজেট ৬৩ শতাংশ বৃদ্ধি করেছে এএফসি। স্টেডিয়াম ও মাঠ উন্নয়নের জন্য এবার আলাদা করে ২.৫ মিলিয়ন ডলার পাবে দেশের ফুটবল ফেডারেশন। বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন হ্যাপি বলেন, আমাদের খেলাধুলার ইনভেস্টমেন্ট (এএফসি) বৃদ্ধি করেছে। এছাড়াও, এএফসি থেকে প্রতিবছর ৫ লাখ ডলার পাই। সেটা আমাদের একই আছে। পাশাপাশি আমাদের স্টেডিয়ামগুলো উন্নয়নের জন্য ২.৫ মিলিয়ন ডলার আমাদের দিচ্ছে। গত বছরের ডিসেম্বরের কক্সবাজারে বাফুফে ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ শুরু করার কথা ছিল ফেডারেশনের। তবে ফিফার দেওয়া সে অর্থ খরচ না করতেই আবারও স্টেডিয়াম উন্নয়নের জন্য আরও বরাদ্দ মিললো এএফসি থেকে। পরবর্তী কার্যনির্বাহী সভায় এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।  বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ফিফার একটা প্রজেক্টের সঙ্গে আরেকটা প্রজেক্ট সমন্বয় করা সম্ভব না। এটা ফিফা থেকেই সিদ্ধান্ত হয়েছে। ফলে আমরা জমিটা হাতে পাওয়ার পরই কাজ শুরু করব। সে জন্য আমরা প্রতিনিয়ত কক্সবাজারের ডিসির সঙ্গে যোগাযোগ রাখছি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম