ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

অপুষ্টির কারণে মৃত্যুর ঝুঁকিতে হাজার হাজার ফিলিস্তিনি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ মার্চ, ২০২৪,  4:45 PM

news image

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ওই ভূখণ্ডের বাসিন্দাদের খাবারের অভাবে মারতে চাইছে ইহুদিবাদী ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা শুক্রবার এমন অভিযোগ করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, হাজার হাজার শিশু, প্রসূতি নারী, অসুস্থ ও প্রবীণ মানুষ এখন পানিশূন্যতা ও অপুষ্টির কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।  তিনি জাতিসংঘের প্রতি অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, দ্রুত পদক্ষেপ নিন যাতে উত্তর গাজায় মানবিক বিপর্যয় এড়ানো যায়। গাজায় দীর্ঘ প্রায় পাঁচ মাসের ইসরায়েলি আগ্রাসনে ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭১ হাজার। সেখানকার হাসপাতাল, আবাসিক ভবন, স্কুলসহ সর্বত্র বোমা ফেলে চলেছে ইসরায়েলি বাহিনী। সেখানে প্রয়োজনীয় পানি, খাবার, ওষুধ ও জ্বালানি প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম