ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অপারেশন ডেভিল হান্ট: ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২৬,  10:43 AM

news image

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। লালবাগ, মোহাম্মদপুর, ডেমরা, খিলগাঁও, বাড্ডা, পল্টন, চকবাজার, যাত্রাবাড়ী ও কদমতলী থেকে তাদের আটক করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অধীনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লালবাগ থানা থেকে একজন, ডেমরা থানা দুজন, মোহাম্মদপুর থানা একজন, খিলগাঁও থানা দুজন, বাড্ডা থানা একজন, পল্টন থানা একজন, চকবাজার থানা একজন, যাত্রাবাড়ী থানা একজন ও কদমতলী থানা থেকে একজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম