ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

অপশক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে : কৃষিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২২,  3:53 PM

news image

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। কিন্তু এই অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে দেশে একটি স্বার্থান্বেষী, সুবিধাবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী খুবই তৎপর রয়েছে, যারা সাম্প্রদায়িক চেতনা ও ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে ক্ষমতায় আসতে চায় ও দেশের মানুষকে শোষণ-শাসন করতে চায়। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।’ আজ সোমবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এসময় জানান মন্ত্রী। কৃষিমন্ত্রী বলেন, ‘পূজা হিন্দুদের হলেও উৎসব হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের, সকল মানুষের। এ শারদোৎসবে আসুন আমরা শপথ নেই- সকল অন্যায়-অবিচার, শোষণের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হবো। সকল মানুষের উন্নয়ন ও কল্যাণের জন্য আমরা নিয়োজিত থাকবো এবং যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখব।’ পুজামণ্ডপ পরিদর্শনের সময় ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম