ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্তর্বর্তী সরকার যথেষ্ট কার্যকরী পদক্ষেপ নিয়েছে: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২৪,  12:05 PM

news image

তিন মাসে অন্তর্বর্তী সরকার যথেষ্ট কার্যকরী পদক্ষেপ নিয়েছে মন্তব্য করে বিএনপ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেয়া হবে বলে জনগণ প্রত্যাশা করে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে  বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকার তিন মাসে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পেরেছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে ফখরুল বলেন, অবশ্যই বর্তমান সরকার কার্যকরী ভূমিকা রেখেছে। তারা অনেকগুলো কাজ করেছেন। সবাই এই সরকারকে সহযোগিতা করলে, উপযুক্ত ও যৌক্তিক সময়ে তারা নির্বাচন দিলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে তা পূরণে সক্ষম হবে। দলটির মহসচিব বলেন, বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। তারা নির্যাতন-নিপীড়ন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আধিপত্যবাদকে পরাজিত করা হয় তৃতীয় বারের মতো। ‘বিএনপি কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ন রাখার সংগ্রাম ও আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে আজ’, যোগ করেন ফখরুল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম