ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ফাইনালে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

#

স্পোর্টস ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২৪,  5:25 PM

news image

টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ের লক্ষ্যে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারত অধিনায়ক মোহাম্মদ আমান। যুব এশিয়া কাপ শুরু হয়েছে ১৯৮৯ সাল থেকে। বাংলাদেশ প্রথমবার টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল ২০১৯ সালে। সেবার শ্রীলংকার আর প্রেমাদাসা স্টেডিয়ামে তারা ভারতের কাছে ৫ রানে হেরে রানার্সআপ হয়েছিল। এরপর ২০২৩ আসরে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে প্রথমবার এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ। অন্যদিকে যুব এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। আগের ১০ আসরের মধ্যে ৭ বার চ্যাম্পিয়ন ও একবার পাকিস্তানের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছে তারা। সংযুক্ত আরব আমিরাতে চলমান যুব এশিয়া কাপে বাংলাদেশ ছিল ‘বি’ গ্রুপে। আফগানিস্তানকে হারিয়ে তারা টুর্নামেন্ট শুরু করেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল নেপালের বিপক্ষে। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে হেরেছিল বাংলাদেশ। গ্রুপপর্বে রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠা বাংলাদেশের সামনে আরও একবার শিরোপায় চুম্বন এঁকে দেওয়ার হাতছানি। অন্যদিকে ‘এ’ গ্রুপে থাকা ভারতও গ্রুপপর্বে রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। শেষ চারে তারা শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে নাম লিখিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম