ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

অনুশীলন ক্যাম্প করতে সন্ধ্যায় সিলেট যাচ্ছে টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২৩,  10:02 PM

news image

জাতীয় দলের ক্রিকেটাররা ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে যে যার মতো ঢাকায় ফিরে এসেছেন। কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ছুটি কাটিয়ে ফিরেছেন পুরোনো ঠিকানায়। এবার টাইগারদের অ্যাসাইনমেন্ট আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডের মাটিতে আসন্ন এই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) থেকে সিলেটে বিশেষ অনুশীলন ক্যাম্প করবে তামিম ইকবালের দল। সেই ক্যাম্পে যোগ দিতে সন্ধ্যা সাতটায় একই ফ্লাইটে সব ক্রিকেটার ও কোচিং স্টাফরা সিলেট যাবেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৭, ২৮ এবং ২৯ এপ্রিল- এই তিন দিন অনুশীলন করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে অনুশীলন ক্যাম্পে থাকছেন না দলের অন্যতম সদস্য সাকিব আল হাসান। মাগুরায় বাবা-মায়ের সঙ্গে ঈদের পর অনেকটা নীরবে-নিভৃতে যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের কাছে চলে যান সাকিব। সেখান থেকেই ইংল্যান্ডে এসে চেমসফোর্ডে দলের সঙ্গে যোগ দেবেন তারকা এই অলরাউন্ডার। সিলেটে আবাসিক ক্যাম্প শেষে ৩০ এপ্রিল দিবাগত মধ্যরাতে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। এরপর আগামী ৯, ১২ ও ১৪ মে ওয়ানডে সিরিজে মাঠে নামবে দুই দল। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম