ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মোস্তাফিজ

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৪,  6:34 PM

news image

চলছে বিপিএলের দশম আসরের চট্টগ্রাম পর্ব। আজ একদিনের বিরতি দিয়ে আগামীকাল ফের মাঠে গড়াবে বিপিএল। সাগরিকায় দিনের প্রথম ম্যাচেই কুমিল্লার মুখোমুখি হবে সিলেট। তাই আগামীকালের ম্যাচের জন্য অনুশীলনে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স। কিন্তু এদিন মাঠে বড় দুর্ঘটনার শিকার হন পেসার মোস্তাফিজুর রহমান।  সাগরিকায় অনুশীলনে বল করছিলেন মোস্তাফিজ। একটি ডেলিভারির পর যখন আরেকটি ডেলিভারির জন্য ফিরে যাচ্ছিলেন, তখনই ওয়েস্ট ইন্ডিজ তারকা ম্যাথিউ ফোর্ডের বল সরাসরি আঘাত হানে মোস্তাফিজের মাথার পেছনের দিকে। বলের আঘাতে মাথা থেকে রক্তও বের হতে দেখা যায়। এমন সময় মাটিতে লুটিয়ে পড়েন মোস্তাফিজ। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে। চোট কতটা গুরুতর বা ঝুঁকিপূর্ণ তা বোঝা যাবে পরীক্ষানিরীক্ষার পর। এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম