ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

অনুশীলনে ফিরেছেন সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ জুন, ২০২৩,  7:03 PM

news image

মিরপুরের তখন অনুশীলনে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। ফিল্ডিং কোচ শেন মকডরমটের ক্লাসেই বেশির ভাগ ক্রিকেটার। তাসকিন আহমেদদের ক্যাচিং প্র্যাক্টিস করাচ্ছিলেন শেন। এর মধ্যে হঠাৎ হাজির হলেন একজন, ক্যামেরার চোখ তার দিকেই। সাকিব আল হাসান ফিরেছেন অনুশীলন। বৃহস্পতিবার সকালে আটটার দিকে মিরপুরে আসেন সাকিব। এরপর তিনি চলে যান জিমে। প্রায় ঘণ্টাখানেক ওখানে থেকে সাকিব ফেরেন শেরে বাংলা স্টেডিয়ামের মূল মাঠে। বেশ কিছুক্ষণ রানিং করেন তিনি।সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের সময় আঙুলে চোট পান সাকিব। এরপর এবারই প্রথম প্রকাশ্যে অনুশীলনে ফিরলেন তিনি। যদিও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে ছাড়াই খেলতে নামবে দল। যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব দলের অনুশীলন দেখতে এসেছিলেন মঙ্গলবার। সেদিন হেড কোচ হাথুরুসিংহের সঙ্গে মিনিট পাঁচেকের আলাপও করেন তিনি। এরপর মাঠ ছেড়ে যান। আগামী ১৪ জুন থেকে মিরপুরে আফগানদের বিপক্ষে টেস্ট হবে। এরপর জুলাইয়ের ৫ তারিখ থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে, ওই সিরিজে খেলার কথা সাকিবের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম