ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

অনিয়ম সব জায়গাতেই তবে পার্বত্য এলাকায় যেন একটু বেশি: প্রধান উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২৪,  12:03 PM

news image

বাংলাদেশের সব জায়গাতেই অনিয়ম আছে, তবে পার্বত্য এলাকায় যেন একটু বেশি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামে বনজ ও প্রার্কৃতিক যে সম্ভার ও সুযোগ আছে, সেটা বাংলাদেশে আর কোথাও নেই। এটি বাংলাদেশের সবচেয়ে উন্নত জায়গা হওয়ার কথা, অথচ হয়েছে বিপরীত। এটা মানা যায় না। অনিয়ম বাংলাদেশের সব জায়গাতেই বেশি, তবে পার্বত্য এলাকায় যেন একটু বেশি। আমরা চাই কীভাবে এটা কমিয়ে আনা যায়। তিনি বলেন, আগামী মাসে হবে তারুণ্যের উৎসব, এটা সবার উৎসব হোক। আমি যেন দেখি পার্বত্য জেলাগুলো এখানে ওপরে থাকে এ উৎসবে। এটা বরাবরের মতই করব, এবার প্রথমবারের মত হবে। নিজেরাই উৎসাহের সঙ্গে এ উৎসব করবেন। অন্য তরুণদের চেয়ে পার্বত্য এলাকার তরুণরাও পিছিয়ে নেই, এটা প্রমাণ করার সুযোগ। কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি দূর করার চেষ্টা করব। আমরা দেশও বদলাতে চাই, আমরা আমাদের কাজ দিয়ে পৃথিবীও বদলাতে চাই। ড. মুহাম্মদ ইউনূস বলেন, পার্বত্য জেলাগুলোর প্রাপ্য যে জায়গা, সেটা যেন হয়। লক্ষ্য থাকবে পার্বত্য এলাকা থাকবে সবার ওপরে, পিছিয়ে থাকার তো প্রশ্নই আসে না। পার্বত্য অঞ্চলের ছেলেমেয়েরা হবে বিশ্ব নাগরিক। শুধু নিজের এলাকা নয়, সারা বিশ্বকে আমরা পরিবর্তত করব। মনকে ছোট রাখা যাবে না। সমতলের সঙ্গে ভেদাভেদ থাকলে, সেটা দূর করতে হবে। পরস্পরের সঙ্গে ভ্রাতৃত্ব থাকতে হবে। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে এগিয়ে আসতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম