ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কীটনাশক আমদানির বিষয় তদন্তের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৪,  1:59 PM

news image

অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কৃষিতে ব্যবহৃত কীটনাশক আমদানির বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ কর্মদিবসের মধ্যে কৃষি, বাণিজ্য, পরিবেশ মন্ত্রণালয় ও এনবিআরকে এবিষয়ে তদন্ত প্রতিবদেন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেইন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কৃষিতে কীটনাশক আমদানি বন্ধে সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। অনিবন্ধিত কীটনাশক কৃষি জমি ও ফসলের জন্য ঝুঁকি বহন করে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সালেকজুজ্জামান সাগর। তিনি বলেন, আগামি ৬০ দিনের মধ্যে কৃষি, বাণিজ্য, পরিবেশ মন্ত্রণালয় ও এনবিআর তদন্ত করে একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করবে। নিবন্ধিত কয়েকটি প্রতিষ্ঠান থেকে কীটনাশক আমদানি করার কথা থাকলেও অনেক অনিবন্ধিত প্রতিষ্ঠান কীটনাশক আমদানি করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম