ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

অনাস্থা ভোটে টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুন, ২০২২,  10:48 AM

news image

অনাস্থা ভোট জিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে টিকে গেছেন বরিস জনসন। সোমবার (৬ জুন) তার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন তার কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতারা। জনসনের পক্ষে ২১১টি ভোট পড়েছে এবং বিপক্ষে ১৪৮টি ভোট। আইনপ্রণেতাদের ৫৯ শতাংশের সমর্থন পেয়েছেন তিনি। ২০১৯ সালের নির্বাচনে বড় জয় পেয়েছিলেন জনসন। কোভিড-১৯ মহামারির কারণে ব্রিটেনে কঠোর লকডাউনের মধ্যে জনসন ও তার কর্মীরা ডাউনিং স্ট্রিট অফিস এবং বাসভবনে অ্যালকোহল নিয়ে পার্টি করার পরে তার ওপর চাপ বাড়তে থাকে।

জনসন তার আস্থা ভোটের জয়কে 'অবধারিত' ছিল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এটি একটি 'খুব ভালো' ও সন্তোষজনক ফলাফল এবং মিডিয়া যেসব বিষয় নিয়ে ব্যস্ত থাকে, তা পেছনে রেখে দেওয়ার সুযোগ। ২০১৮ সালে দলীয় আস্থা ভোটে জিতে ৬৩ শতাংশ সমর্থন পেয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে। জনসন তার থেকেও কম সমর্থন পেয়েছেন। থেরেসা মে অবশ্য অনাস্থা ভোট জযেটা ছয় মাস পরে ব্রেক্সিট অচলাবস্থার জন্য পদত্যাগ করতে বাধ্য হন। গত মাসে কোভিড -১৯ মহামারী চলাকালে ডাউনিং স্ট্রিটে লকডাউন ভেঙে পার্টি করার ঘটনার প্রতিবেদন প্রকাশ করা হলে জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রেক্ষাপট তৈরি হয়। জনসন একাধিক বার করোনার বিধিনিষেধ ভঙ্গ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়, এর মধ্যে একটিতে ২০২০ সালের জুনে জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার জন্য পুলিশ তাকে জরিমানা করেছিল।

-সূত্র : রয়টার্স, বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম