ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইনে আর্থিক প্রতারণা : সতর্ক থাকতে বাংলাদেশ ব্যাংকের একগুচ্ছ নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২৬,  6:23 PM

news image

অনলাইন আর্থিক প্রতারণা থেকে নিরাপদ থাকতে মোবাইল অ্যাপ ও অনলাইন ব্যাংকিং ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এক বার্তায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, কিছু গ্রাহক হ্যাকিংয়ের মাধ্যমে অনলাইন ব্যাংকিংয়ে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা রোধে কয়েকটি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, কখনোই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল ব্যাংকিং পিন, পাসওয়ার্ড বা ওটিপি কারও সঙ্গে শেয়ার করা যাবে না। সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করা, অজানা উৎস থেকে ফ্রি অ্যাপ ইনস্টল করা এবং অনলাইন জুয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ছড়ানো লাইসেন্সবিহীন অ্যাপ বা জামানতবিহীন অনলাইন ঋণ ও বিনিয়োগের প্রস্তাব গ্রহণ না করার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে অপরিচিত ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। কোনো প্রলোভনমূলক অফার যেমন লটারি বা পুরস্কারের প্রলোভন পেলে তা যাচাই ছাড়া বিশ্বাস না করতে অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শও দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোবাইল অ্যাপ ও অনলাইন ব্যাংকিং ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে অনলাইন প্রতারণার ফাঁদ থেকে নিজের অর্থ সুরক্ষিত রাখা যায় এবং অন্যদেরও সচেতন করা সম্ভব হয়। ব্যাংকিং ও আর্থিক সেবা নিয়ে কোনো অভিযোগ বা হয়রানির ক্ষেত্রে ১৬২৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম