ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

অধিনায়কত্ব না পাওয়ার বিষয়ে মুখ খুললেন লিটন

#

স্পোর্টস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৪,  4:37 PM

news image

সাকিব আল হাসান অধ্যায় শেষ করে নতুন করে টাইগারদের নেতৃত্ব পাওয়ার দৌড়ে বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন। শেষ পর্যন্ত সেই দৌড়ে সবাইকে ছাপিয়ে তিন ফরম্যাটের অধিনায়ক হয়েছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে অনেকেই জাতীয় দলের ভবিষ্যৎ নেতা হিসেবে লিটন দাসকে দেখেছিলেন। সে হিসেবে বিসিবির নতুন সিদ্ধান্ত নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়। বর্তমানে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন লিটন। মঙ্গলবার বিপিএলে কুমিল্লার ম্যাচ শেষে লিটনের কাছে নেতৃত্ব না পাওয়ায় অভিমত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা (নেতৃত্ব না পাওয়া নিয়ে) আমি জানি না। এটা বোর্ডের কাউকে প্রশ্ন করলে ভালো হয়। দেখেন ভাইয়া এটা অতীত হয়ে গেছে এখন। এখন বিপিএলে আছি বিপিএল নিয়ে থাকি। যেহেতু ইতিমধ্যে নতুন অধিনায়ক ঘোষণা করে দিয়েছে, এখানে তো কথা বলার কিছু নেই।’ নতুন অধিনায়ককে শুভেচ্ছা জানানো হয়েছিল কি না সেটিও জানতে চাওয়া হয় লিটনের কাছে। জবাবে তিনি বলেন, ‘নাহ, কোনো কথা হয়নি।’ এর আগে সোমবার বোর্ড সভা শেষে এ বছরের মতো শান্তকে অধিনায়ক করার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম