ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হোয়াইট হাউজে প্রবেশ নিষেধ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তিন সংবাদমাধ্যমের মামলা শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল এশিয়ান গেমসে পদক জেতা হলো না বাঘিনীদের ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল

অতিরিক্ত সময়ে জোড়া গোল হজম করে হারল ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

২৯ জুলাই, ২০২৪,  4:46 PM

news image

নির্ধারিত ৯০ মিনিট শেষে তখন চলছিল ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটের খেলা। প্যারিস অলিম্পিক গেমস নারী ফুটবলের ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের বিপক্ষে ব্রাজিল এগিয়ে ১-০ গোলে। ঠিক তখনই পেনাল্টি পেয়ে সমতায় ফেরে জাপান। কিন্তু নাটক তখনই শেষ হয়নি। ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে দ্বিতীয় গোল করেন জাপানের তানিকাওয়া। ৯০ মিনিটে ১-০ গোলে পিছিয়ে থাকা জাপান ২-১ ব্যবধানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই ম্যাচে ব্রাজিল খুব বেশি দাপট দেখাতে না পারলেও শুরু থেকেই ভয় ধরিয়ে দিয়েছিল জাপানের রক্ষণে। লিড পেতে অবশ্য অপেক্ষা করতে হয় ৫৬ মিনিট পর্যন্ত। ৬ষ্ঠবার অলিম্পিক খেলতে নামা মার্তার কল্যাণেই গোলের দেখা পায় ব্রাজিল। মার্তার দারুণ এক পাস থেকে জাপানের জালে বল জড়ান জেনিফার। পার্ক দে প্রিন্সেসে এরপর নতুন কোনো নাটক হবে এমনটা ভাবেননি কেউই। ব্রাজিলের বিপক্ষে জাপান খুব বেশি সুবিধা করতে পারেনি। কিন্তু অতিরিক্ত সময়ে এসে দেখা গেল নাটকীয়তার। যোগ করা হয় ৬ মিনিট। ২য় মিনিটেই পেনাল্টি পায় জাপান। স্পটকিকে লক্ষ্যভেদ করেন সাকি কুমাগাই। ম্যাচের প্রথমার্ধে জাপান পেনাল্টি মিস করলেও অতিরিক্ত সময়ে গোল করতে ভুল করেনি। এরপরই ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফায়েলের ভুল পাসে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন জাপানের মোমোকো তানিকাওয়া। তাতেই নিশ্চিত হয় ব্রাজিলের হার। 

জাপানের জয়ে জমে উঠেছে গ্রুপ পর্বের লড়াই। অন্যদিকে ব্রাজিলের ভাগ্যটাও ঝুলে থাকবে শেষ ম্যাচ পর্যন্ত। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তাদের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে জিততেই হবে। সেইসঙ্গে তাকিয়ে থাকতে হবে জাপানের ম্যাচের দিকেও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপান যদি হেরে যায় এবং ব্রাজিল যদি জিতে যায় তাহলে কোয়ার্টারে ফাইনালে চলে যাবে ব্রাজিল। অন্যদিকে জাপান যদি জিতে যায় আর ব্রাজিল যদি হেরে যায় সেক্ষেত্রে কোয়ার্টারে চলে যাবে জাপান।

দুই ম্যাচে শেষে গ্রুপে সবার উপরে আছে স্পেন। দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে স্প্যানিশ মেয়েরা। অন্যদিকে দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে ব্রাজিল ও জাপান। তাদের দুই দলেরই পয়েন্ট এখন সমান ৩। গ্রুপের তলানিতে আছে নাইজেরিয়া। দুই ম্যাচের দুটিতেই হেরেছে তারা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে স্পেনের বিপক্ষে। কোয়ার্টারে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই ব্রাজিলের। অন্যদিকে নাইজেরিয়ার মুখোমুখি হবে জাপান। কোয়ার্টার ফাইনালে যেতে হলে জাপানেরও জয়ের কোনও বিকল্প নেই। তবে দুই দলই যদি ড্র করে, সেক্ষেত্রে গোলের হিসেবে কোয়ার্টারে চলে যেতে পারে জাপান। দুই ম্যাচে জাপান গোল করেছে ৩টি এবং হজম করেছে ৩টি। অন্যদিকে ব্রাজিল গোল করেছে ২টি এবং হজম করেছে ২টি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম