ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

অতিরিক্ত সময়ের গোলে মেসিদের হার

#

স্পোর্টস ডেস্ক

০৩ নভেম্বর, ২০২৪,  5:00 PM

news image

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে আজ (রবিবার) আটলান্টা ইউনাইটেডের মাঠ মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে নামে মায়ামি। ম্যাচে লিড নিয়েও শেষ পর্যন্ত মেসিরা হার নিয়ে মাঠ ছেড়েছেন। দলের প্রধান তারকা মেসির আরেকটি গোল-অ্যাসিস্টহীন ম্যাচে ইন্টার মায়ামি ২-১ গোলে হেরেছে। আর্জেন্টাইন অধিনায়কের মতোই বিবর্ণ ছিলেন সাবেক উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজও। 

ম্যাচে মায়ামির গোলটি বিতর্ক তৈরি করেছে। এর আগপর্যন্ত ম্যাচে গোলশূন্য সমতায় ছিল দুই দল। ৩৯তম মিনিটে মায়ামির একটি আক্রমণ সামলানোর পর কিছুটা এগিয়ে গিয়ে শট নিতে যান আটলান্টা গোলরক্ষক ব্র্যাড গুজান। তবে তারই সামনে মায়ামির মিডফিল্ডার ফেদেরিকো রেদোন্দো দাঁড়িয়ে থাকায় শটটি ঠিকঠাক না হয়ে তারই সামনে বল পড়ে যায়। সেখান থেকে তার বাড়ানো বল পেয়ে ডেভিড মার্টিনেজ জড়িয়ে দেন স্বাগতিকদের ফাঁকা জালে।

সেই গোলটিতে কিছুটা ব্যাকফুটে চলে যায় আটলান্টা। তবে দ্বিতীয়ার্ধে তারা নাটকীয় জয় আদায় করে নিয়েছে। বিরতির পর ত্রয়োদশ মিনিটে ম্যাচে সমতা টানেন আটলান্টার ডেরিক উইলিয়ামস। এরপর দারুণ কিছু সেভ দেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। যদিও শেষ পর্যন্ত তিনি জাল রক্ষা করতে পারেননি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটেই মেসি-জর্দি আলবাদের হতাশ করে জান্দে সিলভা শেষ পেরেক ঠুকে দেন।

এতে নিশ্চিত হয়ে যায় সাত জয় ও তিন ড্রয়ের পর মায়ামির হার। ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিলেন মেসি, এর মধ্যে তার একটি গোল ক্রসবারে লেগে ফিরে আসে। তার বিবর্ণ দিনেও মায়ামিও জয় আদায় করে নিতে ব্যর্থ হয়েছে।

এই হারের পরও অবশ্য এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে জেরার্দো টাটা মার্টিনোর দলটি। ৩৪ ম্যাচে ২২ জয়, ৮ ড্র ও ৩ হারের পর তাদের পয়েন্ট ৭৪। সমান ম্যাচে দুইয়ে থাকা কলম্বাস ক্রু’র পয়েন্ট ৬৬।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম