ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে ডাসার কালকিনিতে শান্তিপূর্ণ মানববন্ধন

#

০৩ জুলাই, ২০২২,  10:33 PM

news image

মাদারীপুর প্রতিনিধি : অতিরিক্ত বাস ভাড়া নেয়ার প্রতিবাদে মাদারীপুরের কালকিনি ডাসার উপজেলার ভূরঘাটাব বাসষ্টান্ডে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়েছে। আজ রোববার সকালে ৫ শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহণে  কালকিনি-ডাসার সচেতন মহলের ব্যানারে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসস্টান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানাগেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কালকিনি ডাসারের,ভাঙ্গাব্রীজ, পাথুরিয়ারপাড়,ভূরঘাটারর উপর দিয়ে ছেড়ে আসে বিভিন্ন প্রকারের বাস। আবার ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে বরিশালের উদ্দেশ্যে কালকিনি ডাসারের পাথুরিয়ারপাড় ভূরঘাটার উপর দিয়ে যাত্রী নিয়ে ছেড়ে আসে বিভিন্ন বাস। ওই বাসগুলো কালকিনি-ডাসারের ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে কম ভাড়া না নিয়ে তারা বরিশালের ভাড়া আদায় করে থাকেন। এ ছাড়া পদ্নাসেতু উদ্বোধন হওয়ার পরে বিভিন্ন লোকাল বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে বলে অভিযোগে উঠেছে। এ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পরেন সাধারন মানুষ। আন্দোলনকারী ব্যবসায়ী মহিউদ্দিন বাবু ও ব্যবসায়ী মোঃ জামাল শরীফ বলেন, সরকার কর্তৃক নিধারিত প্রতি কিলোমিটার ১.৮০ টাকা ভাড়া নেয়ার কথা থাকলেও অনেক বাস তার থেকে দুই গুন ভাড়া আদায় করছে। আমরা কালকিনি,ডাসার উপজেলার ভূরঘাটা থেকে ঢাকা গেলে বাসগুলো আমাদের কাছ থেকে বরিশালের থেকে ঢাকার ভাড়া আদায় করছে। এতে করে আমরা যাত্রীরা জিম্মি হয়ে পড়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম