ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪৬ কর্মকর্তা

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৩,  10:54 PM

news image

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৬ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার (ষষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব সিরাজাম মুনিরা। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেছিলেন। এরপর তারা সহকারী পুলিশ সুপার পদে থেকে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। এর আগে, গত ৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা দুটি প্রজ্ঞাপনে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন ১৫২ পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে ১৪০ জনকে অস্থায়ী বিশেষ পদ বা সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম