ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

অটোভ্যান উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০২২,  5:36 PM

news image

নাটোরের সিংড়ায় অটোভ্যান উল্টে ফারজানা খাতুন (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারজানা উপজেলার কলম ইউনিয়নের কালীনগর গ্রামের ওমর ফারুকের মেয়ে। স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শিহাব ও নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তারা  জানান, বুধবার বিকেল ৫টার সময় সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজে এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষে ফারজানা অটোভ্যান যোগে বাড়ি ফিরছিল। পথে নুরপুর এলাকায় পৌঁছলে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অটোভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ফারজানার মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম