ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের ৬ জন হাসপাতালে ভর্তি

#

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২২,  8:31 PM

news image

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের ৬ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আব্দুল খালেক হাওলাদারের অবস্থা আশংকাজনক।  শুক্রবার দিবাগত রাতে সেহরীর আগে উপজেলার চীপাবাইখালী গ্রামের মামুন হাওলাদারের বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্বৃৃত্তরা মালামালও লুটে নিয়েছে। হাসপাতালে ভর্তি ৬ জনের মধ্যে রয়েছেন, সন্ন্যাসী বাজারের মুদি ব্যবসায়ী গৃহকর্তা আল-মামুন (৪৫), তার স্ত্রী সালমা বেগম (৩৫), ছেলে সালমান হাওলাদার (১৫), ছোট ছেলে আব্দুল্লাহ (৬), মেয়ে হালিমা (১৪) ও শ্বশুর আব্দুল খালেক হাওলাদার (৭০)। প্রতিবেশীরা শনিবার সকালে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে পার্শবর্তী শরণখোলা উপজেলা উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। ধারণা করা হচ্ছে,

অজ্ঞাত দুর্বৃৃত্তরা স্প্রে করার পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে কি মালামাল নিয়েছে তা এখনও জানাযায়নি। মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে সেহরীর সময় উপজেলার চীপাবাইখালী গ্রামের মামুন হাওলাদারের পরিবারের সদস্যদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা সকালে গিয়ে দেখতে পান দরজা খোলা ও ঘরের মধ্যে পরিবারের সবাই অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। এরপর প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে পার্শবর্তী শরণখোলা উপজেলা উপজেলা হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে গৃহকর্তা মামুনের শ্বশুর আব্দুল খালেক হাওলাদারের অবস্থা আশংকাজনক। পরিবারের সবাই অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় দুর্বৃৃত্তরা কি পরিমাণ মালামাল ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে তা জানাযায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম