ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস

অগ্নি-ককটেল সন্ত্রাস কারা করে, জানালেন সোহেল তাজ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৫,  7:07 PM

news image

রাজধানীতে বাসে আগুন, অগ্নিসন্ত্রাস আর ককটেল বিস্ফোরণ ও লাশের রাজনীতি কারা করে, এ নিয়ে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এছাড়া তিনি দু'টি বইয়ের উদাহরণ দিয়ে তা বুঝে নেওয়ার কথাও বলেছেন। বুধবার ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। সোহেল তাজ লেখেন, ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আর সত্যি কথা বললে যদি গালি খেতে হয় তাহলে কি আর করা।’ তিনি আরও লেখেন, ‘সাবেক (পতিত) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী মাফিয়া শাসনকালে ঘটে যাওয়া হত্যা, গুম, খুন, দুর্নীতি, টাকা পাচার, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংস করা, জনগণের ভোট অধিকার কেড়ে নেওয়া, বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে প্রতিবেশী রাষ্ট্রকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে দেওয়া এবং পরিশেষে নিজের দেশের ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানোর কারণে যদি প্রতিবাদ করে সত্য কথা বলে গালি খেতে হয়, তাহলে লজ্জাটা আসলে কার?’ সোহেল তাজ লেখেন, ‘সবাই একটু কষ্ট করে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর ‘আমার ফাঁসি চাই’ আর ‘অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী’ বই দু’টি পড়লেই বুঝবেন বাসে আগুন, অগ্নিসন্ত্রাস আর ককটেল, লাশের রাজনীতি কার খুব প্রিয়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম