ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমনা পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

অগ্নিনিরাপত্তার ব্যবস্থা রেখে ভবন নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২২,  12:41 PM

news image

অগ্নিনিরাপত্তার ব্যবস্থা রেখে ভবন নির্মাণ করতে নগর পরিকল্পনাবিদসহ সবার প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া পর্যাপ্ত পানিপ্রবাহের কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করার ব্যাপারেও নির্দেশ দেন সরকারপ্রধান। রোববার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ৪০টি ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে মাঝেমধ্যেই অগ্নিনির্বাপণের মহড়া (ফায়ার ড্রিল) করতে হবে, যাতে সবাই বিপদ মোকাবিলার সময় করণীয় সম্পর্কে জানতে পারে।  শেখ হাসিনা আরও বলেন, সরকার ফায়ার ফাইটিং দলকে আধুনিক সরঞ্জামে শক্তিশালী করছে। নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। উদ্ধারকাজে যাওয়া অগ্নিনির্বাপণকর্মীদের ওপর আক্রমণকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন বঙ্গবন্ধুকন্যা। সরকারপ্রধান জানান, পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম