ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

অং সান সু চির আরও ৪ বছরের কারাদণ্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ জানুয়ারি, ২০২২,  5:51 PM

news image

অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগে করা মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও বন্দি নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কানি দেওয়া ও করোনার মধ্যে স্বাস্থ্যবিধি ভাঙার অভিযোগে করা মামলায় দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল সু চিকে। তবে বিশ্বজুড়ে নিন্দার মুখে অং সান সু চির সাজা দুই বছর কমানো হয়। স্বাধীনতার পর প্রায় ৯০ ভাগ সময় সামরিক শাসনের অধীনে থাকা মিয়ানমারের সংক্ষিপ্ত গণতান্ত্রিক যাত্রার ইতি ঘটে গত বছরের ১ ফেব্রুয়ারি। ওই দিন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। জরুরি অবস্থা জারি করে সরকারের প্রধান হন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। ওই সময় গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের। তখন থেকে ৭৬ বছর বয়সী সু চিকে গৃহবন্দি রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে ১১টি অভিযোগে মামলা করা হয়েছে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন এই নেত্রী। এসব মামলার মধ্যে রয়েছে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ এবং সহিংসতায় উস্কানি দেওয়ার মতো অভিযোগ। সু চির বিরুদ্ধে আরও যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো প্রমাণিত হলে তার সবমিলিয়ে ১০২ বছরের কারাদণ্ড হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম