ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

'বোলিংয়ে দেন ম্যাচ ঘুরিয়ে দেব' তামিমকে বলেছিলেন মিরাজ

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ মার্চ, ২০২২,  4:28 PM

news image

দলের গলার কাঁটা হয়ে উঠেছিলেন মেহেদি মিরাজ। পেস বোলাররা মোমেন্টামে ছিলেন। কিন্তু আক্রমণে এসে সুবিধাই করতে পারছিলেন না স্পিনার মিরাজ। বল হাতে প্রথম ৪ ওভারে দিয়ে ফেলেছিলেন প্রায় ৪০ রান। সেই মিরাজই স্লগে দুর্দান্ত বোলিং করে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে দলকে এনে দিয়েছেন ৩৮ রানের জয়। ব্যাট হাতেও তিনি খেলেন ১৩ বলে দুই ছক্কায় ১৯ রানের ইনিংস।দলের প্রথম জয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। তবে অধিনায়ক তামিম ইকবালের চোখে ম্যাচ সেরা মিরাজ। ম্যাচ শেষে মিরাজের প্রশংসায় ভাসালেন তিনি। বললেন, মিরাজই সাহস দেখিয়ে বোলিং চেয়ে নিয়েছিল। তামিম বলেন, 'প্রত্যেক দলে মেহেদি মিরাজের মতো একজন চরিত্র (ক্রিকেটার) দরকার। ৪ ওভারে ৪ রান দেওয়ার পরও শেষে ও (মিরাজ) আমার কাছে আসে এবং বোলিং করতে চায়। ও আমাকে বলে বোলিং দেন ম্যাচ ঘুরিয়ে দেব। এই জয়ে ওই আমার চোখে ম্যান অব দ্য ম্যাচ।' ব্যাট হাতে তিনশ' ছাড়ানো রান। বল হাতে দক্ষিণ আফ্রিকার ১০ উইকেট নেওয়া। তাদেরই মাটিতে কাজটা সহজ নয়। ব্যাটিং-বলে সমন্বয়ের ফল এই জয়। তামিমের তাই কাকে রেখে কার প্রশংসা করেন এমন দশা। তামিমের মুখে দুই পক্ষের স্তুতি, 'বড় জয়, বিশেষ এক জয় আমাদের জন্য। লিটন থেকে শুরু করে সাকিব-ইয়াসির দারুণ ব্যাটিং করেছে। মিরাজ-মাহমুদুল্লাহর (ভাই) দ্রুত রানগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ম্যাচ জিতিয়েছে পেস বোলাররা। গত দুই বছর দারুণ বোলিং করছে তারা।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম