ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

'দেশের মানুষ ভালো থাকলে ফখরুলের মন খারাপ হয়ে যায়'

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২২,  9:53 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন খারাপ হয়ে যায়। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিএনপির এখন পদ্মাসেতু দেখে গাত্রদাহ হচ্ছে। তাই আওয়ামী বিরোধীদের মন খারাপ। কাদের বলেন, শেখ হাসিনা দেশে আসায় আমরা মহাকাশ জয় করেছি, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শহীদ তাজউদ্দীন আহমদ, আহসান উল্লাহ মাস্টার, ময়জুদ্দীনের গাজীপুরে কেনো দলীয় কোন্দল? নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান। এ সময় সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা বিভগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড.আব্দুস রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ কেন্দ্রীয় নেতারা। দীর্ঘ ১৯ বছর পর আজ অনুষ্ঠিত হলো গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনে ৩০০ কাউন্সিলর, ২৫ হাজার ডেলিগেটসহ লক্ষাধিক লোকের সমাগম ঘটেছে বলে জানিয়েছেন আয়োজকরা। সম্মেলন উপলক্ষে বিভিন্ন উপজেলা থেকে দলে দলে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সম্মেলনকে ঘিরে সাজ সাজ রব পুরো জেলা শহরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম