ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

'ইজতেমায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৩,  3:43 PM

news image

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, 'আগামী দিনেও নির্বাচনী দায়িত্ব সফলভাবে পালন করতে সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা, দক্ষতা ও প্রশিক্ষণ আমাদের আছে।' আজ বুধবার বেলা সাড়ে ১১টায় গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের প্রস্তুতি দেখার জন্য মাঠ পরিদর্শন করেন তিনি। পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন টুরিস্ট পুলিশের এডিশনার আইজিপি হাবিবুর রহমান, এসবির প্রধান মনিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।  ইজতেমা প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক বলেন, 'আমরা উভয়পক্ষের সঙ্গে বসেছি, কথা বলেছি।

তাদের মধ্যে যে মতবিরোধ সেটা নিরসনের আহ্বান জানিয়েছি। তারা আমাদের কথা দিয়েছেন, ইজতেমায় একপক্ষ অপরপক্ষকে সহযোগিতা করবে। আমি বিশ্বাস করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে উভয়পক্ষ আমাদের সহযোগিতা করবে। তারা আমাদের কথা দিয়েছেন, আমি তাদের ওপর আস্থা রাখতে চাই।' তিনি বলেন, 'ইজতেমায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। বঙ্গবন্ধু ১৯৭২ সালে ১৬০ একর জায়গা খোলা মাঠ ইজতেমার জন্য দিয়েছেন। দেশ-বিদেশের আগত মুসল্লিরা যেন নিরাপদে ইজতেমায় অংশ নিতে পারে তার জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।' প্রসঙ্গত, ১৩ জানুয়ারি শুরু হয়ে ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের (জুবায়েরপন্থী) বিশ্ব ইজতেমা শেষ হবে। চারদিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (মাওলানা সাদপন্থী) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার পরিসমাপ্তি ঘটবে। ২০২০ সালে ৫৫তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার পর করোনা মহামারির কারণে গত দুই বছর ইজতেমা অনুষ্ঠিত হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম