ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

বেক্সিমকোর ৩ কোম্পানির স্বতন্ত্র পরিচালকদের কার্যক্রমে বাধা নেই

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৫,  10:44 AM

news image

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগসংক্রান্ত আদেশের কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগ।  মঙ্গলবার (৪ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএসইসির করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করা পৃথক তিনটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়।  এর ফলে স্বতন্ত্র ওই পরিচালকদের কার্যক্রম পরিচালনায় বাধা নেই বলে জানিয়েছেন বিএসইসির আইনজীবী। এদিন আদালতে বিএসইসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। সঙ্গে ছিলেন আইনজীবী আবুল কালাম আজাদ। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও কামাল উল আলম। এর আগে বেক্সিমকো গ্রুপের আওতাধীন বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বিএসইসি। গত ৩১ ডিসেম্বর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সই করা এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়। ওই আদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালককে জানানো হয়। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ভূত সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ওই স্বতন্ত্র পরিচালকরা (বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় নয়জন এবং শাইনপুকুর সিরামিকসে সাতজন স্বতন্ত্র পরিচালক) আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। বিএসইসির ওই নিয়োগ আদেশের বৈধতা নিয়ে তিন কোম্পানির পক্ষে পৃথক তিনটি রিট করা হয়।  রিটের প্রাথমিক শুনানি শেষে গত ১৩ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন।  একই সঙ্গে তিন প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগ সংক্রান্ত আদেশের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করা হয়। ওই পৃথক আদেশের বিরুদ্ধে বিএসইসি আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে এ বিষয়ে জারি করা রুল ১৯ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে বলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম